Wednesday, 28 September 2022

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন এক লাখ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি ভাসানচর অপারেশনে কর্মী নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে

 

পদের নাম: ক্যাম্প ম্যানেজার

প্রজেক্ট: ভাসানচর অপারেশন

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এর মধ্যে জ্যেষ্ঠ পদে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে কক্সবাজার বা ভাসানচর রিফিউজি অপারেশনে কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে রোহিঙ্গা স্থানীয় ভাষা জানা থাকলে ভালো কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে ফাইন্যান্সিয়াল প্রোগ্রাম ম্যানেজমেন্ট জানতে হবে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে  



বয়স: ৪০ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: ভাসানচর, হাতিয়া, নোয়াখালী

বেতন: মাসে ,০০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)

 

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online- ক্লিক করে আবেদন করতে হবে

 

আবেদনের শেষ সময়: অক্টোবর ২০২২


Tuesday, 27 September 2022

গল্প ছাড়াই হিট হলো যে দক্ষিণি ছবি


 কোনো সিনেমা নিয়ে কথা বলতে গেলে অনেক দর্শকই আগে জানতে চানগল্পটা কী? মালয়ালম ছবিথাল্লুমালা দর্শকদের জন্য প্রশ্নটির উত্তর দেওয়া সহজ নয় ছবির গল্প নিয়ে কথা বলার পরিকল্পনা ভেস্তে দেওয়ার যেন সব রকম পরিকল্পনাই করে রেখেছিলেন পরিচালক ছবিটি দেখার পর কাউকে গল্প নিয়ে যদি জিজ্ঞেস করেন, উত্তরদাতার মনে হবে এর চেয়ে জটিল ধাঁধার মুখোমুখি আর হননি তিনি তবে গল্প নিয়ে ধন্দে পড়লেও দর্শকেরা কিন্তু বেশ পছন্দ করেছেন ছবিটি

গত ১২ আগস্ট মুক্তি পায় খালিদ রহমানের ছবিটি মাত্র ২০ কোটি রুপি বাজেটের ছবিটি পর্যন্ত আয় করেছে ৭০ কোটি রুপির বেশি এর মধ্যেই চলতি বছর সবচেয়ে আয় করা মালয়ালম সিনেমার তালিকার দুইয়ে উঠে এসেছেথাল্লুমালা শুধু তা- নয়, ছবিটি এখন সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল মালয়ালম সিনেমার তালিকায় নবম ১১ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তির পর পুরো ভারত তো বটেই, অনেক বাংলাদেশি দর্শকও মজেছেনথাল্লুমালা

কিন্তু কী এমন আছে ছবিটিতে? ‘থাল্লুমালার মূল আকর্ষণ অ্যাকশন ও সম্পাদনা। অ্যাকশন তো অনেক ছবিতেই থাকে, ছবিটি তাহলে কোথায় আলাদা? ছবিটিতে অ্যাকশন দৃশ্যগুলো যেভাবে কোরিওগ্রাফি করা হয়েছে, সেটা মালয়ালম সিনেমায় আগে সেভাবে দেখা যায়নি। সঙ্গে দুর্দান্ত মিউজিক আর কমেডি। মূলত অ্যাকশন দৃশ্যগুলো আপনাকে শেষ পর্যন্ত পর্দায় আটকে রাখবে। ছবির গল্প যে কী থেকে কোথায় গেল, সেটা বুঝতে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত।


ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই সময়ে মালয়ালম সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা টোভিনো থামাস। তাঁর অভিনীত ওয়াজিম ওরফে ওয়াজি পাঁচ সদস্যের একটি গ্যাংয়ের নেতা। যাদের কাজ হলো মারপিট করা। সিনেমা হল, দাওয়াত
কোথায় মারপিট করে না তারা। এর মধ্যে জনপ্রিয় ভ্লগার ফাতেমা বিবির সঙ্গে ওয়াজির বিয়ে ঠিক হয়। বিয়ের আসরেও মারপিট করে বিয়েটা ভেঙে দেয় ওয়াজি।



কয়েক বছর ধরে দারুণ ছবি উপহার দিলেও ‘মিননাল মুরালি নেটফ্লিক্স মুক্তির পর ভারতজুড়ে ব্যাপক পরিচিতি পান থমাস। আগেরগুলোর মতো ‘থাল্লুমালাতে তিনি দুর্দান্ত। ছবিতে বেশ কয়েকটি লুকে দেখা গেছে তাঁকে। অ্যাকশন দৃশ্যগুলোতে তাঁর পারফরম্যান্সও দারুণ। ছবিতে ভ্লগার ফাতিমার চরিত্রে অভিনয় করেছেন চলতি বছর ‘হৃদয়াম দিয়ে আলোচনায় আসা কল্যাণী প্রিয়দর্শন। নামের পদবি দেখে ঠিকই আন্দাজ করেছেন, তিনি ‘হেরা ফিরিসহ দুর্দান্ত সব হিট ছবি উপহার দেওয়া পরিচালক প্রিয়দর্শনের মেয়ে।

মুক্তির পর দর্শক-সমালোচকের প্রশংসা পেলেও ছবিটি সমালোচনা মুখে পড়েছে নেটফ্লিক্সে মুক্তির পর। ‘থাল্লুমালার অ্যানিমেশন ও সাবটাইটেল নির্মাতারা ছবির টাইটেল কার্ডে তাঁদের নাম না থাকার অভিযোগ করেছেন।



Monday, 19 September 2022

বিবাহিত জীবনে পূর্ণাঙ্গ তৃপ্তির কিছু টিপস

 


যৌন জীবনে পুরুষের তুলনায় মহিলাদের অসুখী হওয়ার হার অনেক বেশি এমনকি নিজের ভালোবাসার পুরুষটির সঙ্গেও যৌন জীবন নিয়ে খুশী নন অনেক মহিলাই মুখে প্রকাশ না করলেও মনের মধ্যে ক্ষোভ নিয়ে জীবন যাপন করেন, মুখ ফুটে অনেকে বলতে পারেন না যৌন জীবনে নিজের অসুবিধার কথা কিন্তু এরকম কেন? কেন অনেক নারী যৌন জীবনে অসুখী অতৃপ্ত? ভুল ধারণা এবং অজ্ঞতা যৌন জীবনে অসুখী রয়ে যাওয়ার মূল কারণ সঙ্গে পর্যাপ্ত যৌন শিক্ষার অভাব যৌনতা যে কেবল সন্তান উৎপাদনের মাধ্যম নয়

নারী এবং পুরুষ উভয়ের জন্য একটি আনন্দের ব্যাপার এই বিষয়টি সম্পর্কে আজও অজ্ঞ প্রচুর নারী কী করতে হবে কিংবা কীভাবে করলে আরও আনন্দময় হয়ে উঠবে যৌন মিলন সেটা জানা নেই বলে তারা রয়ে যান অসুখী অতৃপ্ত

এক

নিজেকে বুঝতে না পারা আসলে কী চাইছেন? তার শরীর কোন ডাকে কীভাবে সাড়া দিচ্ছে কোন অঙ্গগুলো যৌনতার ক্ষেত্রে স্পর্শকাতর কিংবা নিজের শরীরের চাহিদাগুলো কী কী ইত্যাদি বিষয়ে অজ্ঞতা এবং বুঝতে না পারাও যৌন জীবনে অসুখী হবার একটি বড় কারণ

দুই

কি চাই সেটা বলতে না পারা নিজের চাহিদাও জানেন, কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না নিজের ভালো লাগা না লাগার কথা নারীদের যৌন জীবনে অতৃপ্ত থাকার অন্তরালে এটা একটি বিশেষ কারণ এমনকি তিনি যে যৌন জীবনে সুখী নন এটাও পুরুষ সঙ্গীকে মুখ ফুটে বলতে পারেন না অনেক নারী

তিন

লজ্জা এবং সংকোচ অনেক নারী মনে করেন যে মেয়েদের যৌনতার কথা বলতে নেই, কিংবা মেয়েদের যৌনতার বিষয়টি নিয়ে কথা বলা কিংবা যৌন চাহিদা প্রদর্শন করার বিষয়টি খুবই লজ্জার তাই মনের ইচ্ছা মনে চেপে রাখেন তারা

চার

পুরুষ সঙ্গীর স্বার্থপরতা বেশির ভাগ পুরুষ নিজের সঙ্গিনীর যৌন চাহিদা পূরণের ব্যাপারে মনযোগী নন বরং নিজের চাহিদা মিটে গেলে তারা স্বার্থপরের মত আচরণ করতে শুরু করেন. এটা নারীদের অতৃপ্ত থাকার একটি বড় কারণ

পাঁচ

শারীরিক এবং মানসিক সমস্যা নিয়ে সংকোচ যৌনতায় আগ্রহ নেই কিংবা যৌনতা ঘিরে কোনো শারীরিক সমস্যা বোধ করছেন এমন অবস্থায় ডাক্তারের কাছে যান না অধিকাংশ নারী ফলে সামান্য একটু চিকিৎসার অভাবে তাদের যৌন জীবন রয়ে যায় বিভীষিকাময়

ছয়

যৌনতা ঘিরে ভয় অনেক নারীর মাঝে যৌনতা বিষয়ে নানান রকমের ভীতি কাজ করে , ফলে এই বিষয়টি সম্পর্কে তারা কখনও সহজ মনোভাব পোষণ করতে পারেন না চিরকাল বিষয়টি নিয়ে আড়ষ্টতা রয়ে যায়

দেশের মানুষকেই জিতিয়েছেন সানজিদারা

 


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফেসবুক পেজের বয়স ১৩ বছর হলো গত পরশু পেজটির কোনো পোস্টই হাজারখানেক শেয়ারও হয়নি দেশের ফুটবলের খবর না রাখা কোনো ব্যক্তি এই পেজ দেখে হয়তো আন্দাজ করে নেবেন, এই তাহলে ফুটবল নিয়ে উন্মাদনা! ভুল মাঝে একটা শুভংকরের ফাঁকি আছে

 

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পর কাল নিজের ফেসবুক পেজে একটি লেখা পোস্ট করেন বাংলাদেশের রাইট উইঙ্গার সানজিদা আক্তার বাস্তবতা আবেগের মিশেলে সেই লেখা এরই মধ্যে সাড়ে তিন হাজারের বেশি শেয়ার হয়েছে

 

সংবাদমাধ্যম সানজিদার লেখার অংশবিশেষ নিয়ে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছে ফুটবলপ্রেমী বাংলাদেশের মানুষেরাও সানজিদার এই লেখা শেয়ার করেছেন নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পার্থক্যটা তাই পরিষ্কার ফুটবল নিয়ে দেশের মানুষ উন্মাদনায় ভাসতে চায় কিন্তু উপলক্ষ মেলে খুব কমই

 


নারী সাফ চ্যাম্পিয়নশিপে উপলক্ষটা আসার পর সানজিদার এক পোস্টেই বোঝা গেছে, ফুটবল নিয়ে দেশের মানুষের সুপ্ত উন্মাদনা ভিসুভিয়াসের মতো ফেটে পড়ার অপেক্ষায় ছিল দশরথ স্টেডিয়ামে আজ ফাইনালে নেপালকে গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর এই ৫৬ হাজার বর্গমাইলে কান পাতলে অনুচ্চারে একটা কথাই শোনা যাবে, কথা রেখেছেন সানজিদারা!

কথা দিয়ে কথা রাখতে না পারার নজির কম নেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ছেলেদের ক্রিকেটে অনেকবারই এভাবে হৃদয় ভেঙেছে দেশের ফুটবলপ্রেমীরা অভিমানে বলতে পারেন, তবু তো ছেলেদের ক্রিকেট নিয়েই উন্মাদনা বেশি সে যুক্তিতর্ক অন্য দিন হবে

 

শুধু মনে করিয়ে দেওয়া যাক, বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে আন্তর্জাতিক ময়দানে অন্যতম বড় দুটি সাফল্য কিন্তু মেয়েরাই এনে দিয়েছেন ২০১৮ এশিয়া কাপ এবং এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপক্রিকেট ফুটবল এর মধ্যে ফুটবল নিয়ে আক্ষেপই ঝরে বেশি কখনো কখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকেও ধৈর্য হারানোর ইঙ্গিত মিলেছে

 


২০১৬ সালেই তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফেসবুক পেজে করা পোস্টে দোষারোপ করা হয়েছিল দর্শকদের অনূর্ধ্ব১৬ দলের ম্যাচ দেখতে কতজন স্টেডিয়ামে এসেছেন, নিয়ে অভিযোগ করা হয়েছিল সেখানে এক ফুটবলপ্রেমী বলেছিলেন, দর্শকদের মাঠে যাওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা করা যায় কি না? বাফুফে ফেসবুক অ্যাডমিন জবাব দিয়েছিলেন, ‘, তারপর আর কী কী করমু একটা লিস্ট দে

 

মেয়েরা সাফ জেতার পর এখন সম্ভবত কারও এমন কোনো তালিকা তৈরির সময়ও নেই অযুত শুভেচ্ছায় করছে সামাজিক যোগাযোগমাধ্যমের ফিড

 

দশরথ স্টেডিয়ামের কর্দমাক্ত মাঠে খেলা এমনিতেই কঠিন বল পায়ে মেয়েরা যখন নেপালের বিপৎসীমায় বারবার ঢুকে পড়ছিলেন, তখন নিশ্চয়ই সানজিদার সেই স্ট্যাটাসের দুএক লাইন অনেকের মনে পড়েছে, ‘পাহাড়ের কাছাকাছি স্থানে বাড়ি আমার পাহাড়ি ভাইবোনদের লড়াকু মানসিকতা, গ্রামবাংলার দরিদ্র খেটে খাওয়া মানুষদের হার না মানা জীবনের প্রতি পরত খুব কাছাকাছি থেকে দেখা আমার ফাইনালে আমরা একজন ফুটবলারের চরিত্রে মাঠে লড়ব এমন নয়, এগারোজনের যোদ্ধাদল মাঠে থাকবে...

 


সানজিদার স্ট্যাটাসটি যে নিখাদ আবেগের মিশেলে সত্য কথা ছিল, তা বোঝা গেছে খেলা দেখেই আর দর্শকদের জন্যও প্রাপ্তি ছিল যে ফুটবল নিয়ে বাফুফে বনাম দেশের মানুষের লড়াই চলে, যেখানে দেশের ফুটবলপ্রেমীদেরও মাঝেমধ্যে দাঁড়াতে হয় কাঠগড়ায়, সেসব মানুষই আজ বিকেল ৫টা ১৫ মিনিটের পর টিভির সামনে বসে ছিলেন রাস্তার পথচারী যেমন ঘর থেকে ভেসে আসা উল্লাসের আওয়াজ পেয়েছেন, তেমনি ঘরে টিভি সেটের সামনে বসে থাকা লোকজনও রাস্তায় মানুষের উল্লাসের আওয়াজ শুনেছেন যেন সমগ্র বাংলাদেশের মানুষের চোখকান পাতা ছিল দশরথ স্টেডিয়ামে তার মিঠে পুরস্কারই পেলেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা

 

সানজিদা তাঁর স্ট্যাটাসে লিখেছিলেন, ‘যাঁরা আমাদের এই স্বপ্নকে আলিঙ্গন করতে উৎসুক হয়ে আছেন, সেই সকল স্বপ্নসারথিদের জন্য এটি আমরা জিততে চাই নিরঙ্কুশ সমর্থনের প্রতিদান আমরা দিতে চাই ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই



অর্থাৎ শিরোপাটা বাংলাদেশের মানুষেরই মেয়েরা আসলে এই দেশের মানুষকেই জিতিয়ে দিয়েছেন একটা সাফল্যের জন্য বুভুক্ষু যে জাতি, সেই জাতির বুকে একপশলা বৃষ্টির ধারা বইয়ে দিয়েছে এই সাফল্য অথচ এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাফুফের ফেসবুক পেজে মেয়েদের শুভেচ্ছা জানিয়ে একটা শব্দও লেখা হয়ন ি!